Wednesday, June 18, 2025

কবিতা

"প্রেমধারা" 

বৃষ্টি ঝরঝর ঝরছে, কাদায় প্যাচপ্যাচ চারিদিক
আকাশ এই বুঝি ভেঙে পড়ছে,
ঝিলিক মারে বিদ্যুৎ, মেঘ গুড়গুড় ডাকে
ডাকছে ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর পাশের জলাশয়ে।
মৌটুসী ফুলে ফুলে, টুনটুনি ঝোপে ঝাড়ে
কিচিরমিচির কলতান ফিঙে বুলবুল চড়াই, 
ঘুঘুর ঘোরাফেরা, শালিকের ঝটপটা 
ছাতারে সাত ভাই করছে লড়াই।
পুকুরে শালুক ওই লাল নীল সাদা ভরা
আমড়া গাছের ডালে দুটি কাক হয়ে কাক ভেজা,
গরু বাছুর যায় ফিরে হাম্বা হাম্বা ডাকে
নেড়ি কুকুর গুটিয়ে শুয়ে দাওয়ার কোণে।
এমন মনোরম অলংকারে ফিরে এসো বারেবারে
আজ আমি তোমাতে সিক্ত, চিত্ত হারাই, 
তুমি আমার মেঘ বালিকা, তুমিই বারিধারা
তোমার সাথে ছড়া গাঁথি, তুমিই মনোহরা।


- পুলক সাঁপুই 

Saturday, January 4, 2025

ছড়া

ছড়া


হিং টিং ছট
আয় ফটাফট
চিংড়ির চচ্চড়ি
খাই চটপট।

জিং জং সাং
লুটোপুটি হেসে কুটি
আমড়া আঁটি তেঁতুল বিচি
আর চড়ুই ছা।

যাং ফাং সু
মাথায় ভরা কু
ট্যাঙ্গস ট্যাঙ্গস কয়
বড় মানষের ঝি।

চিং ফুয়াং ফু
বন্ধু কৈসু
চাঁদনী রাত
নাচে ধিতাং তা।

কোয়াং কঁকর কহঃ
মোরগ হাঁকে হ
আসে বিল্লু রানি
মিউ মিউ ডাকি।

ইচিং পিচিং পচ্
মউল ফুলের রস
মাতলামিতে মাতি
সাথে আমার পাখি।

ডিং ডং ঢং
দেখি কত সং
পিরিত পীড়িত
চিচিং ফাঁক।



Wednesday, January 1, 2025

কবিতা

"শূন্যতা"

ও প্রিয় মানুষ
ঘুরি দ্বারে দ্বারে -
ভিক্ষাং দেহি বলে;
অনেক পথ পেরিয়ে -
আছি পুলকে, আনন্দে নাচি-গাই।
আগামী দিনে এ আনন্দ রহিবে না
আসিবে প্রফুল্লতা বা বিরহ,
বা আর কিছু সত্যতা।
সময়ের সাথে যায় সরে দূরে
কিছুই ধরা নাহি যায়।
তাই মনে ভাবি, তারে কেমনে খুঁজি
যে বিরাজ করে আমার অন্তরাত্মায়,
যদি পাই তারে; -
রাখিবো ধরে প্রেমের সাথে
পরমানন্দে শূন্যতার মাঝে।

- পুলক সাঁপুই 


Monday, December 16, 2024

কবিতা


"তখন-এখন"

বারবার যাচিয়া নকুলদানা
পেয়েছি শুধুই চিনির কণা,
তবুও, সে স্বাদ ছিল যেন অমৃত শুধা
আজ হারিয়েছে প্রেম মিষ্টান্নতায়।

হায়! পিছনে তাকিয়ে দেখি
সাজিয়ে রাখা ক্ষীরের থালা, একি!
প্রেম আজ হরিৎক্ষেত্রে ভেসে বেড়ায়
ভরে আছে সেথা কালমেঘ বাসক পাতা,

বিস্ময় জাগে মনে
সময়ের সাথে হয় এ কি যে?
শূন্যের মাঝে ঘনঘটা ঘটে
প্রকৃতির সাথে এমন প্রেমের খেলা।


Sunday, December 15, 2024

কবিতা

"মধুকর"

মৌমাছি চলেছ মধু আহরণে প্রেমের বসন পরি
খুঁজে নাও ফুলের বাগান তোমার যাহা উপকরণ,
আজ কেন আবার ফিরে তাকাও -
ফেলে আসা প্রবীণ বাগানের প্রতি?

ফুল শুকিয়েছে, ঝরেছে আরো বেশি
কুঁড়ি নেই, খর্বকায় ধূসর হেথায়,
এসো না কখনো, দেখোনা ফিরে এদিক পানে
ভুলে যাও এই পুরানো ফুল বাগানের কথা।

ত্যাগ করো এই জীর্ণ, বৃদ্ধ, শুকনো, পরিত্যক্ত বাগান
এখানে পাবে না কিছুই! শুধুই আঁধার।

শোনো বলি অলি, যাও সেই ফুল বাগানে; 
যেথায় নতুন কলি, সুগন্ধে ভরা রঙিন ফুলে ফুলে,
ওগো মধুকর, প্রেমের মাঝে করো মধু আহরণ
তোমার প্রেম হোক সুন্দর সুখের।


Tuesday, November 19, 2024

মজার গল্প



- ভূতের প্রেম

শেওড়া গেছে সাঁকছুন্নি শীষ দিয়ে বলে নিশি ভূতরে; -
  এঁইঁ, বঁসঁন্তঁ আঁসঁবেঁ কঁবেঁ?
নিশি ডেকে বলে; -
বঁসঁন্তঁ আঁসঁবেঁ তোঁরঁ মঁনঁ চাঁইঁলেঁ এঁখুঁনিঁ তোঁরঁ ঘঁরেঁ।
সাঁকচুন্নি কয়; -
আঁয়ঁ নিঁশিঁ তঁবেঁ, হাঁমিঁ দিঁইঁ তোঁরেঁ।

- পুলক সাঁপুই। 

Sunday, November 10, 2024

গালগপ্পো

"গুলগপ্প"

টুনো টুনির গল্পে: -

হঠাৎ একদিন বিড়াল কহে
আমিষ ছেড়ে সাধু হলাম।

সঙ্গ দোষে লোহা ভাসে, -
আমি তেমন নয়।

সৎ সঙ্গে স্বর্গবাস
অসৎ সঙ্গে হয় সর্বনাশ।
তোরে দেখমু না, ভ্যাগ।

কাজের বেলায় কাজী
কাজ ফুরালেই পাজি'
এখন আমি মস্ত হাজী
সামনে আসিস না,
তুই লম্পট, ফোট ফটাফট
চটপট দে চম্পট।

প্রেম পিরিতি ড্রাগের নেশা
সঙ্গ ছাড়ে না।
কথায় বলে, -
গোলেমালে গোলেমালে
পীড়িত করো না।
পিরিতি কাঁঠালের আঠা
লাগলে পরে ছাড়ে না,
পিরিতির রীতি জানো না।
ওরে করলে পীড়িত হয় বিপরীত
পরে ঘটবে যন্ত্রনা..।
হায়!
যদি যায় স্বর্গে ঢেঁকি
সেথাও সে ধান ভানে দেখি,
কিছুই বুঝবা না!?

লোকে বলুক যে যা কথা
আমি কিছুই শুনবো না তা,
এমন তো হয় না দাদা!?

যখন তার কেউ ছিল না
তখন ছিল সে
এখন তার সবই কাছের
দূরে রইল কে?

টুনির মা'রে প্রায়ই দেখি
সন্ধ্যা বেলায় হাতে কফি,
গল্প কথায় যায় যে ভেসে
টঙ্গী থেকে রাজারহাটে,
বড়ো এক সে উড়োজাহাজে।

আদল বদল লক্ষী বদন
সব মুল্লুকে যায়,
নানান স্বাদের চাটনি পেয়ে
চেটে চেটে খায়।
আইকম বাইকম কার বাড়ি?
রেলগাড়ি ঝমঝম -
নামবা কোথায়!?
যেথায় পাইবা ইস্টিশন।
তাই তাই বাই বাই।

- পুলক সাঁপুই 
#ps 

কবিতা

"প্রেমধারা"  বৃষ্টি ঝরঝর ঝরছে, কাদায় প্যাচপ্যাচ চারিদিক আকাশ এই বুঝি ভেঙে পড়ছে, ঝিলিক মারে বিদ্যুৎ, মেঘ গুড়গুড় ডাকে ডাকছে ব্যা...