Friday, October 4, 2024

প্রিয়তমা


প্রিয়তমা,
তুমি এসেছ আজ স্বপ্নে আমার
দুজনে হেঁটে চলেছি সমুদ্র সৈকতে,
খালি পায়ে, শুভ্র পোশাকে, হাতে হাত ধরে।

তুমি বললে:–
"চলো ঐ দূর দিগন্তে পাড়ি দিই,
যেথায় সমুদ্র মিশেছে আকাশের সাথে।

আমি বললেম:–
"তুমি যে পথে নিয়ে যাবে, আমি সেই পথেই রাখবো পা, বাঁধবো তোমাকে প্রেমের বাঁধনে আমার বাহুডোরে,
চলো যাই নৌকায় ভেসে ভেসে।

ভাসিয়েছি নৌ, মুখোমুখি মোরা দুজনে পাটাতনে,
আরো কাছে টেনে নিলে আমাকে দু হাত ধরে।
বললে:–
"ওগো প্রিয়, এসো আলিঙ্গন করি, এক হয়ে যাই দুজনে এক ঠিকানায়।"

একে অপরের সমর্পণে প্রেম আলিঙ্গনে,
মানব মানবী থেকে প্রেমানন্দে।
— পুলক সাঁপুই।

No comments:

Post a Comment

কবিতা

"প্রেমধারা"  বৃষ্টি ঝরঝর ঝরছে, কাদায় প্যাচপ্যাচ চারিদিক আকাশ এই বুঝি ভেঙে পড়ছে, ঝিলিক মারে বিদ্যুৎ, মেঘ গুড়গুড় ডাকে ডাকছে ব্যা...