Wednesday, September 18, 2024

"মানুষ"

"মানুষ"

পথিক আমি নিরুদ্দেশের পথে
চলেছি পথে ধুলো মেখে মেখে,
পথের মাঝেই পরিচয়
পথেই শেষ হবে।

কিছুদিন এই ভবের দেশে
ভবের খেলা খেলে,
তুমিও যাবে, আমিও যাবো
আপন কক্ষ পথে।

কতটুকু চাই গো তোমার?
কিসে হবে খুশি?
কোন্ ক্ষমতায় জিতবে কি?
মরলে, সবই ভরাডুবি!

একে একে দুই হয়
একে একে শূন্য ও,
একে একে তিন ও হবে
একে একে এগারো।

একে একে সবই হবে
যা চাইবে তা সু-মনে,
আমার পথ ও তোমার পথ
মিলবে যেথায় এক সাথে।

চলছি ভবে পথিক হয়ে
রইব হেথায় প্রেম মনে,
ধর্ম নয়, নয় ভেদাভেদ
মানুষ হয়ে মুক্ত মনে।

- পুলক সাঁপুই।


No comments:

Post a Comment

কবিতা

"প্রেমধারা"  বৃষ্টি ঝরঝর ঝরছে, কাদায় প্যাচপ্যাচ চারিদিক আকাশ এই বুঝি ভেঙে পড়ছে, ঝিলিক মারে বিদ্যুৎ, মেঘ গুড়গুড় ডাকে ডাকছে ব্যা...