তোমার পথে তুমিই কাঁটা, খুঁজতে গিয়ে বাসা
হায়রে পথিক! পথ পেয়েও প্রশ্নচিহ্নের ধাঁধায়?
দূরের কুটির বিস্ময় জাগায় আনন্দের আকাঙ্ক্ষায়
ভ্রান্তি ছেড়ে চোখ মেলে নিজেই রোমাঞ্চ হও।
যে পথেই যাও গো পথিক সবই চক্রময়
এবড়োখেবড়ো খানাখন্দ সকল পথেই রয়।
পাবেনা কোথাও তল্লাশ করে সুখের বাসাবাড়ি
আপন সৃজনে বানাও তুমি আপন বাসাখানি।
আস্থা নিয়ে এগিয়ে চলো হৃদির পথে পথে
জাদুর সাথে বসত করো রংধনুর সাত রঙে।
— পুলক সাঁপুই।