Thursday, December 7, 2023

কবিতা

"প্রবাহ"

শীতের কুয়াশায় আছো মিশে
খোলো অবগুণ্ঠন, প্রকাশ হও,
বসন্ত বেলায় ফুলোময় হও রঙে রঙে
পাখিদের কাকলিতে ভরে ওঠুক মন।
গ্রীষ্মের রবি কিরণের মতো ব্যক্ত হও
তোমার আলোয় করো মোরে আলোকিত,
বর্ষার বারি ধারায় ঝরঝর -
প্রেমধরায় তোমাকে যে চাই।
শরতের স্নিগ্ধ আকাশের নিচে
সবুজ ঘাসের নিচে তোমাকে চাই পেতে,
হেমন্তের শিশির শীতল যেমন
আমার হৃদয়ে তুমি আছো তেমন।
আজীবন এমন করে
ধরে রাখতে চাই আমার গল্পকথা হয়ে।

০৮-১২-২০২৩
#পুলক_সাঁপুই।



"প্রেম"
যাতনা আর সহিতে নারি 
তোমা বিনা কামনায়,
বারে বারে তাই করি ছলনা
তোমার ঝলকের তাড়নায়।
মুক্ত মনে মুক্ত হয়ে
এসো গো প্রাণ মাঝারে;
লইবো টেনে আপন করে 
কইবো কথা সুখের দুঃখের একান্তে,
তোমার আমার প্রেমের খেলা 
মিলিবে রংধনু হয়ে হৃদ-অঙ্গে।

#পুলক_সাঁপুই
7-12-23




"শেষ থেকে শুরু"

দরবেশ মনে চলেছি প্রকৃতির পথে
আসে ঝড়ো হাওয়া, অন্ধকার চারিধার,
ধুলা বালি শুকনা পাতার মাঝে হারিয়ে যাই
বৃষ্টি আসে ধুয়ে যায় মলিনতা।
এই পৃথিবী দেবে সবই তুমি যাহা চাও; -
আপনার মাঝে সহজ হয়ে জীবন পথে এগিয়ে নিয়ে যাও।
এক নিশি রাতে নক্ষত্রের পথে
জুঁই ফুলের সুগন্ধী নিয়ে মায়াবী কলম কাছে পাই,
রূপকথার থেকে বাস্তবতার ছন্দে গল্প লিখবো তাই
প্রেম সত্য, আলোর উৎস, আমি এগিয়ে যাই।
17-11-23
#পুলক_সাঁপুই


"পথ"

পথে চলেছি পথ পেতে 
যে পথে তুমি নিশা হয়ে আছো,
খুঁজে পেতে চাই
তোমার আলোর ছটা।
তোমার আলোকে গল্প কাহিনী লিখি
এঁকে যাই শান্ত, মায়াবী প্রকৃতি,
অকল্পিত জীবনে ভালোবাসার মরমে
হৃদয়ের গান গাই।
18-11-23
#পুলক_সাঁপুই




"প্রকৃতির প্রেম"

দুই প্রান্ত থেকে ফিরে আসা দুই প্রেমী
পরিচয় ঘটে এই প্রকৃতির প্রেমে,
আনন্দধারায় নিশি-দিনে সঙ্গিনী রূপে
বাঁধতে চায় একে অপরকে বাহু বন্ধনে।
প্রণয়ী চায় আছড়ে পড়তে প্রেম সমুদ্রে
উন্মুক্ত হয়ে পর্বতের সাথে মিশে যেতে,
মিলন ঘটাতে প্রণয়িনীর সাথে প্রণয়লীলায়
রবির কিরণে সমুদ্র হতে মেঘপুঞ্জ রচনায়- 
বারি ধারায় মিলন ঘটে পর্বতমালার সাথে
পর্বতমালা হতে প্রেম বহে নদী পথে সমুদ্রে যুগ যুগ ধরে।
৩০-১১-২০২৩.
#পুলক_সাঁপুই 

কবিতা

"প্রেমধারা"  বৃষ্টি ঝরঝর ঝরছে, কাদায় প্যাচপ্যাচ চারিদিক আকাশ এই বুঝি ভেঙে পড়ছে, ঝিলিক মারে বিদ্যুৎ, মেঘ গুড়গুড় ডাকে ডাকছে ব্যা...