"ফিসফিস"
ছিফ্ ফেলছি, মাছ ধরছি
মাছের আশায় চার ফেলেছি,
কালো, সাদা, রঙিন মাছ
চুপি চুপি, কেউ না পায় আঁচ!
টপটপাটপ্ খাচ্ছে মাছ
ঘ্যাচাং করে দিচ্ছি খ্যাঁচ্,
হরেক মাছের ভিন্ন স্বাদ
কোনোটা গন্ধ, কোনোটা সুবাস।
নিহেড়ে বা হাড় যুক্ত
কাঁটা ভরা বা কাঁটা মুক্ত,
ছোট বড়ো, লম্বা খাটো
রোগা মোটা, সোজা বক্র।
টক ঝাল অম্বলে
চচ্চড়ি, ভাজা বা পাতলা ঝোলে,
লেপ্টেলুপ্টে চেটেচুটে
আনন্দ নিই এক এক করে।
- পুলক সাঁপুই।
ছিফ্ ফেলছি, মাছ ধরছি
মাছের আশায় চার ফেলেছি,
কালো, সাদা, রঙিন মাছ
চুপি চুপি, কেউ না পায় আঁচ!
টপটপাটপ্ খাচ্ছে মাছ
ঘ্যাচাং করে দিচ্ছি খ্যাঁচ্,
হরেক মাছের ভিন্ন স্বাদ
কোনোটা গন্ধ, কোনোটা সুবাস।
নিহেড়ে বা হাড় যুক্ত
কাঁটা ভরা বা কাঁটা মুক্ত,
ছোট বড়ো, লম্বা খাটো
রোগা মোটা, সোজা বক্র।
টক ঝাল অম্বলে
চচ্চড়ি, ভাজা বা পাতলা ঝোলে,
লেপ্টেলুপ্টে চেটেচুটে
আনন্দ নিই এক এক করে।
- পুলক সাঁপুই।
No comments:
Post a Comment