Friday, November 8, 2024

ইচ্ছে ডানা

ইচ্ছে ডানা

মনের ঘরে হচ্ছে চুরি 
মাখন চেটে খাই,
অকাল গেল, সুকাল এলো
পাকলো কাঁঠাল কোষ।

খেলনা বাটি খোলাম কুচি
খেলায় আনন্দের রেশ,
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
স্বাদে-আস্বাদে ভরপুর।

টক-ঝাল-মিষ্টি চাটি
তিতার ইচ্ছা নাই,
ইচ্ছে মতো রইবো সুখে
বলার কেহ নাই।

এমন পথে হাঁটি
ফিকফিকিয়ে হাসি,
বরের ঘরের মাসি
কনের ঘরের পিসি।

ইতিহাসের পাতায়
ফিরে ফিরে আসে,
কালকে ছিলে তুমি 
আজকে কেহ আসে।

লাগ ভেল্কি লাগ 
লটারি জেতার তাগ,
হৃদির মাঝে জাদুর ছোঁয়া
ছাপ্পড় ফাড়কে করি মাত।

- পুলক সাঁপুই 


No comments:

Post a Comment

কবিতা

"প্রেমধারা"  বৃষ্টি ঝরঝর ঝরছে, কাদায় প্যাচপ্যাচ চারিদিক আকাশ এই বুঝি ভেঙে পড়ছে, ঝিলিক মারে বিদ্যুৎ, মেঘ গুড়গুড় ডাকে ডাকছে ব্যা...