"পথ"
গাছগাছালিতে ভরা নানা পাখির কলতান
গভীর কালো জল করে টলমল,
শীতল ছায়া, মৃদুমন্দ বাতাস দেয় হাতছানি
মরুদ্যানের প্রেমে পড়ি।
তন্দ্রায় আছি বুঝি! ভুল ভাঙে
ফনীমনসার ঝোপে ধূসর বালুতে শুয়ে,
মরীচিকার ভ্রমে পড়ি
রৌদ্রতপ্ত ঝোড়ো বাতাসে ধুলো মাখি।
বাহানার বিলাসিতায় বিভেদের বৈষম্য বাড়ায়
অহং ও আত্মমর্যাদা বিভ্রান্তিতে দিশা হারায়,
সমর্পণের সুরে শান্ত মনে মুক্ত হয়ে বলি; -
এ দুনিয়ায় আছে যাকিছু সবই
প্রকৃতির পথে সময়ের সাথে ফিরে ফিরে আসে নতুন রূপে একই ঠিকানায় -
- পথ তাই চলি।
- পুলক সাঁপুই
No comments:
Post a Comment